Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের মিড ডে মিলে রান্না করা খাবারের বদলে বিস্কুট

গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। মিড ডে মিল বন্ধ রাখতে হয়েছে বেশ কিছু স্কুলে

স্কুলের মিড ডে মিলে রান্না করা খাবারের বদলে বিস্কুট
  • ১৩ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর : গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। মিড ডে মিল বন্ধ রাখতে হয়েছে বেশ কিছু স্কুলে। কলকাতার ১৬ নং সার্কেলের বাস্তুহারা সমাজ কল্যাণ ফ্রি প্রাইমারি স্কুল, ইন্দ্র নারায়ণ  ফ্রি প্রাইমারি স্কুল ও পল্লি কল্যাণ ফ্রি প্রাইমারি স্কুলে রান্না করা খাবারের বদলে বৃহস্পতিবার বিস্কুট দেওয়া হয়। গ্যাস সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশঙ্কা আরও কয়েকটি স্কুলে দু’-এক দিনের মধ্যে মিড ডে মিল রান্না বন্ধ হয়ে যাবে।   

Advertisement

অনিয়ম রুখতে গ্যাস ডিস্ট্রিবিউটর এবং গোডাইন মালিকদের নিয়ে সমন্বয় বৈঠক করল পুলিশ। বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট এবং রাজারহাট থানা এলাকায় এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। রাজারহাট থানার বৈঠকে এসিপি কুণাল জৈন উপস্থিত ছিলেন। দু’টি থানার বৈঠকেই পুলিশের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, যাতে কোনও ধরনের অনিয়ম না হয়। প্রসঙ্গত, নির্ধারিত দরের চেয়ে বেশি দর নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার নারায়ণপুরের একটি সিএনজি পাম্পে অশান্তি ছড়ায়। একদল অটো চালক ওই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে তা মিটে যায়। 
এদিন জাতীয় পিএনজি ড্রাইভ ২.৪ কে সামনে রেখে একটি অনুষ্ঠান হয় নিউটাউনের সিটি সেন্টার ২ এর বিপরীতে কোকো সিএনজি স্টেশনে। সেখানে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচরাল গ্যাস রেগুলেটরি বোর্ডের সদস্য (কমার্শিয়াল) এ কে তেওয়ারি এবং বেঙ্গল গ্যাসের সিইও অনুপম মুখোপাধ্যায়। আগামী দিনে কলকাতা এবং সংলগ্ন এলাকায় পাইপ বাহিত গ্যাসের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ