Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে রসিকতা

দাড়িতে পাক ধরছে। জন্মদিনে অকপটে ক্যামেরার সামনে তা স্বীকার করলেন অভিনেতা রণবীর কাপুর। রবিবার ছিল তাঁর ৪৩তম জন্মদিন। সেই উপলক্ষ্যে অভিনেতার একটি ভিডিও প্রকাশ্যে আসে।

জন্মদিনে রসিকতা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দাড়িতে পাক ধরছে। জন্মদিনে অকপটে ক্যামেরার সামনে তা স্বীকার করলেন অভিনেতা রণবীর কাপুর। রবিবার ছিল তাঁর ৪৩তম জন্মদিন। সেই উপলক্ষ্যে অভিনেতার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সরাসরি সমাজমাধ্যম ব্যবহার করেন না তিনি। সে কারণে সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে তাঁর ভিডিওটি শেয়ার করা হয়। সেখানে অনুরাগীদের ধন্যবাদ জানান রণবীর। বলেন, ‘আজ ৪৩ বছর বয়স হল। দেখাই যাচ্ছে, আমার দাড়িতে পাক ধরেছে। এটা বছরের পর বছর আরও বাড়তে থাকবে।’ রণবীরের এই রসিকতা উপভোগ করেছেন অনুরাগীরা। এদিন নীতু, ঋদ্ধিমা সহ কাপুর পরিবারের অন্যান্য সদস্যরাও শুভেচ্ছা জানিয়েছেন রণবীরকে। কেক কেটে জন্মদিন পালন করেন অভিনেতা। স্ত্রী আলিয়া ভাটও তাঁর জন্মদিনের জন্য বিশেষ আয়োজন করেছিলেন। সঙ্গে ছিল মেয়ে রাহাও। এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে অভিনেতার হাতে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিগ বাজেটের এই ছবি মুক্তি পাবে দু’টি পর্বে। এখন থেকেই ছবির জন্য উন্মাদনা তুঙ্গে। পাশাপাশি সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও কাজ করছেন রণবীর। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ও ভিকি কৌশল। এছাড়াও ‘ধুম ৪’ ছবিতে তিনি মুখ্য চরিত্রে কাজ করতে পারেন বলে খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ