নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় ই এম বাইপাসের উপর একটি চলন্ত গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় কেউ জখম হননি। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, যান্ত্রিক ত্রুটির জেরে গাড়িতে আগুন লাগে। তবে ঘটনার জেরে বাইপাসের সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা পর্যন্ত তীব্র যানজট হয়। সমস্যায় পড়তে হয় অফিস-ফেরত জনতাকে।



