Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিন্নির বিদায় আসন্ন, বোর্ড সভাপতির দৌড়ে রাজীব

বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে রজার বিন্নিকে। কারণ, জুলাইয়ে তাঁর বয়স হবে ৭০।

বিন্নির বিদায় আসন্ন, বোর্ড সভাপতির দৌড়ে রাজীব
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে রজার বিন্নিকে। কারণ, জুলাইয়ে তাঁর বয়স হবে ৭০। বোর্ডের সংবিধান অনুযায়ী, সত্তর হয়ে গেলে আর পদাধিকারী থাকা যায় না। তাই ইস্তফা দেবেন বিন্নি। তাঁর জায়গায় আগামী তিন মাস অস্থায়ীভাবে দায়িত্ব সামলাবেন কে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আপাতত রাজীব শুক্লাকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। এখন তিনি রয়েছেন সহ-সভাপতির পদে। সেপ্টেম্বরে বোর্ডের নির্বাচন। তখন হয়তো পাকাপাকিভাবে সভাপতি নির্বাচিত হতে পারেন রাজীব শুক্লা। তখন তাঁর বয়স হবে ৬৬। অর্থাৎ তিন বছরের টার্ম পূরণ করতে কোনও সমস্যা হবে না রাজীবের। তবে তিনি কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত। তাই রাজনৈতিক সমীকরণে হঠাৎ অন্য কেউ বোর্ড সভাপতি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সৌরভ গাঙ্গুলির সামনেও রয়েছে সুযোগ। তিনি চেয়েছিলেন দ্বিতীয়বার বোর্ডের শীর্ষপদে বসতে। কিন্তু জয় শাহরা সেই অনুরোধ রাখেননি। তবে এখন চাকা ঘুরতেও পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ