সংবাদদাতা, বসিরহাট: বইমেলা উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। স্বরূপনগর ব্লকে চারঘাট বইমেলা সোমবার শুরু হয়। সেই উপলক্ষে এই সীমান্ত এলাকায় সব বয়সি ব্যক্তিদের নিয়ে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮ থেকে ৮০ বছরের লোকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন রাস্তার দু’পাশে কাতারে কাতারে মানুষ ভিড় করে। চারঘাটে এই বইমেলাতে বসেছে একাধিক স্টল।



