Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলা মিটলেই ফের বিধাননগর পুরসভা নিয়ে বৈঠক হওয়ার ইঙ্গিত

বইমেলা মিটলেই ফের বিধাননগর পুরসভা নিয়ে বৈঠক হওয়ার ইঙ্গিত
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বিধাননগর পুরসভার কাউন্সিলার এবং স্থানীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে পুরসভা সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে আলোচনা হলেও রাজনীতির কথা উঠে এসেছে। তৃণমূল সূত্রে খবর, সবাইকে একজোট হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। আগামী বছর বইমেলা মিটলে বিধাননগর নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। বৈঠকে বলা হয়েছে, পুরসভার কাউন্সিলারদের কাজকর্মের উপর নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এছাড়াও বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, দল ও সরকার বিরোধী কোনও ধরনের মন্তব্য করা যাবে না। কোনওভাবেই বেফাঁস মন্তব্য নয়। দলের কথা বলার জন্য মুখপাত্র রয়েছে। আগ বাড়িয়ে বিধাননগরের কাউকে কোনও বিষয় সংবাদ মাধ্যমে বলতে হবে না। সব কাউন্সিলারা একসঙ্গে মিলে কাজ করবেন, কোনও ধরনের বিবাদ যেন না থাকে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম বলেছেন, আমি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। কোনও পদে পরিবর্তনের বিষয় থাকলে সেটা দল ঘোষণা করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ