Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

বিলবোর্ড কাণ্ড: হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ডে খোলার ঘটনায় হাইকোর্টের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

বিলবোর্ড কাণ্ড: হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল  না সুপ্রিম কোর্ট
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ডে খোলার ঘটনায় হাইকোর্টের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। তবে সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়ে দিল, কলকাতা হাইকোর্ট এই মামলার দ্রুত নিষ্পত্তি করবে। কেন এভাবে লিজ চুক্তিতে নেওয়া (ক্যামাক স্ট্রিটের) বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে পুরকর্মীরা ঢুকে বিলবোর্ড খুলে দিলেন? নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করলেন? তা নিয়ে এদিন সওয়াল করেন তৃণমূলের আইনজীবী কপিল সিবাল। তাঁর দাবি, এটি আইনসংগত নয়। যদিও পালটা রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবাল এখানে যা বলছেন, তা হাইকোর্টে গিয়ে বলুন। এদিকে, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মামলার শুনানি হবে আগামীকাল বুধবার। ততদিন পর্যন্ত সুমিতকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। 

Advertisement

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তর খালি করার জন্য দমকল যে নোটিস দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। পাশাপাশি সেবাশ্রয় দুর্নীতি মামলায় অভিষেককে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। কেন বারবার তাঁর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, এদিন প্রশ্ন তুলেছেন বিচারপতি। সৌগত ভট্টাচার্য বলেছেন, ‘এক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর মতো নির্দেশ দিতে বাধ্য হব। আদালতের অনুমতি ছাড়া আর কোনো এফআইআর করা যাবে না। এটা কী চলছে?’

Advertisement
সম্পর্কিত সংবাদ