Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, জখম বাইকচালক

লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক বাইকচালক। এমনকী, দুর্ঘটনার জেরে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়েছে।

উলুবেড়িয়ায় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, জখম বাইকচালক
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক বাইকচালক। এমনকী, দুর্ঘটনার জেরে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া-শ্যামপুর রোডের কালীনগর চৌরাস্তার কাছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে একটি লরি উলুবেড়িয়ার দিক থেকে শ্যামপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল বাইকটি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কালীনগর চৌরাস্তার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইকচালক রাস্তায় ছিটকে পড়েন। বিদ্যুতের খুঁটিটিও ভেঙে পড়ে। আহত বাইকচালককে উদ্ধার করে প্রথমে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ওই বাইকচালকের অবস্থা আশঙ্কাজনক। উলুবেড়িয়া থানার পুলিস লরিটিকে আটক করেছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ