Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক রাখা নিয়ে বচসা, মাথা ফাটল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর

বাইক রাখা নিয়ে বচসা, মাথা ফাটল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: তৃণমূলের দলীয় কার্যালয়ে আসার পথে রাস্তায় বাইক রাখা নিয়ে বচসা। তার জেরে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেগমপুরের কাটাখাল এলাকায়। জখম তৃণমূল কর্মীর নাম গৌর গায়েন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই থানায় অভিযোগ হয়েছে। পুলিস অভিযুক্ত সমরেশ কয়ালকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, জখম তৃণমূল কর্মী গৌর গায়েন বেগমপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা বিজলি গায়েনের স্বামী। গৌরবাবু বলেন, দলের কর্মসূচি নিয়ে পার্টি অফিসে মিটিং চলছিল। সেই মিটিংয়ে যোগ দিতে আসছিলাম আমি। রাস্তায় বাইক রাখা নিয়ে তর্কাতর্কি হয় অভিযুক্তের সঙ্গে। সেই সময় আচমকা ইট দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্ত সমরেশ এলাকায় বিজেপি করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ