Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার দুপুরে বারাকপুর-বারাসত রোডের উপর সাহেববাগানের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। মৃতের নাম ফারুক পুরকাইত। বয়স ২০। বাড়ি গুস্তিয়া সেলামপুর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাইকে চেপে বারাকপুর থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন ফারুক। তখন উল্টোদিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন যুবক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ফারুককে মৃত বলে ঘোষণা করেন। পুলিস বাসটিকে আটক করেছে। তরতাজা যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অত্যন্ত ব্যস্ত বারাকপুর বারাসত রোডে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে চলে সমস্ত গাড়ি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ