নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাঁচড়াপাড়াগামী একটি বাইক বেপরোয়া গতির ফলে দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয়েছে একজনের। পুলিস জানিয়েছে, প্রচণ্ড গতির ফলেই দুর্ঘটনা। দু’জন বাইক আরোহী গুরুতর জখম হন। তাঁদেক উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠান। সেখানে এক যুবক মারা যান। মৃত যুবকের নাম অজয় কৃষ্ণ। বয়স ২৫। বাড়ি বিজপুরের শরৎপল্লিতে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। নতুন বাইক কিনে বারাকপুর থেকে বাড়ির পথে আসছিলেন তাঁরা।



