Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইক দুর্ঘটনায় মৃত্যু

বাইক দুর্ঘটনায় মৃত্যু
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: জলসা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার পাশে উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক চালকের। মৃতের নাম আবু জাফর শেখ (৩৫)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, কুলতলি থানার আশ্রম মোড়ের কাছে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের বাড়ি চুপড়িঝাড়া এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ