Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

তৃষাকে স্যালুট বিজয়ের! তোপ দাগল ডিএমকে

ফের বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই আসন পেয়েছিলেন অভিনেত্রী।

তৃষাকে স্যালুট বিজয়ের! তোপ দাগল ডিএমকে
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই:  ফের বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই আসন পেয়েছিলেন অভিনেত্রী। ডিএমকের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন একে অপরকে স্যালুট করেছেন বিজয় ও তৃষা। এব্যাপারে দলের মুখপাত্র মুসারোলি-র সম্পাদকীয়তে নাম না করে তীব্র আক্রমণ শানানো হয়েছে দু’জনকে। মুসারোলিতে লেখা হয়েছে, ‘এক অভিনেত্রীকে সামনের সারিতে বসিয়ে একে অপরকে স্যালুট করছেন। এই কাজের ফলে মুখ্যমন্ত্রী বিজয়ের সম্মান কার্যত ধুলোয় মিশে গিয়েছে। এই অশ্লীল ও ঘৃণ্য আচরণের পরও কুন্ঠিত নন তিনি।’ এবিষয়ে টিভিকে বা বিজয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ