Bartaman Logo
৯ জুন, ২০২৬

আম্বেদকরকে অপমান, লালুকে নোটিস ধরাল তফসিলি কমিশন

চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। আর তাঁর পায়ের কাছেই বাবাসাহেব আম্বেদকরের একটি ছবি হাতে ধরে রেখেছেন এক ব্যক্তি। ৭৮তম জন্মদিনে আম্বেদকরের ওই ছবিটি সম্ভবত উপহার পেয়েছিলেন লালুপ্রসাদ।

আম্বেদকরকে অপমান, লালুকে নোটিস ধরাল তফসিলি কমিশন
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। আর তাঁর পায়ের কাছেই বাবাসাহেব আম্বেদকরের একটি ছবি হাতে ধরে রেখেছেন এক ব্যক্তি। ৭৮তম জন্মদিনে আম্বেদকরের ওই ছবিটি সম্ভবত উপহার পেয়েছিলেন লালুপ্রসাদ। কিন্তু জন্মদিনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। পায়ের কাছে ছবি রেখে বাবাসাহেবকে অপমান করেছেন লালুপ্রসাদ। এই অভিযোগ ঘিরে সরগরম বিহারের রাজনীতি। রবিবার লালুপ্রসাদকে নোটিস দিয়েছে রাজ্য তফসিলি জাতি কমিশন। ১৫ দিনের মধ্যে আরজেডি প্রধানের জবাব চাওয়া হয়েছে।। জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের ওই নোটিসে বলা হয়েছে। কয়েকদিন আগেই লালুপ্রসাদের জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে তলোয়ার দিয়ে ৭৮ কেজি ওজনের লাড্ডু কেটেছিলেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়,  দলের প্রধানের হাতে বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন আরজেডি নেতা-কর্মীরা। তবে অসুস্থতার জন্য সর্বক্ষণই পা টেবল বা চেয়ারের উপর তুলে রেখেছিলেন লালুপ্রসাদ। সেই অবস্থাতেই তিনি বাবাসাহেবের ছবিটিও গ্রহণ করেন। কিন্তু তারপরই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দাবি করেন, আরজেডি সংবিধানে বিশ্বাস করে না। বিজেপির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন লালু-পুত্র তেজস্বী যাদব। তিনি বলেন, ‘বিজেপি নিজেই বাবাসাহেব, সংবিধান বা সংরক্ষণকে মানে না। লালুপ্রসাদ বিহারে আম্বেদকরের প্রচুর মূর্তি স্থাপন করেছেন। বিজেপি অকারণে ভিত্তিহীন অভিযোগ তুলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ