Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত পুলিশ জেলায় বড়ো বদল, জোর ট্রাফিক ব্যবস্থায়

ভোট শেষ হতেই বারাসত পুলিশ জেলায় ব্যাপক রদবদল করা হল। এক নির্দেশে ৩৬ জন সাব-ইনসপেক্টর (এসআই) এবং তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টরকে (এএসআই) বদলি করা হল বৃহস্পতিবার।

বারাসত পুলিশ জেলায় বড়ো বদল, জোর ট্রাফিক ব্যবস্থায়
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোট শেষ হতেই বারাসত পুলিশ জেলায় ব্যাপক রদবদল করা হল। এক নির্দেশে ৩৬ জন সাব-ইনসপেক্টর (এসআই) এবং তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টরকে (এএসআই) বদলি করা হল বৃহস্পতিবার। জেলার আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই পদক্ষেপ। বিশেষ করে ট্রাফিক বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বাদু ফাঁড়ির ওসি মহম্মদ ফিরদৌস হালদারকে রোহন্ডা ফাঁড়ির ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোহন্ডা ফাঁড়ির ওসি ইয়াসমিন শেখকে পাঠানো হয়েছে হাবড়া থানায়। অশোকনগর থানার নতুন ওসি হচ্ছেন সুময় ঘোষ। বারাসত থানার অধীনে থাকা বাদু ফাঁড়ির নতুন ওসি হিসাবে দায়িত্ব নিচ্ছেন কৌশিক বিশ্বাস। আমডাঙার আদহাটা ফাঁড়ির ওসি পদে নিয়োগ করা হয়েছে মনিম হোসেনকে। দেগঙ্গার চাকলা ফাঁড়ির নতুন ওসি হচ্ছেন উত্তম রায়। এদিকে, ট্রাফিক বিভাগেও রদবদল হয়েছে। বারাসত শহরের চাঁপাডালি ট্রাফিক গার্ডের ওসি হিসাবে দায়িত্ব পাচ্ছেন দেবব্রত মণ্ডল। হাবড়া ট্রাফিক গার্ডের ওসি হচ্ছেন বিজয়কৃষ্ণ ভঞ্জ। অন্যদিকে, বারাসত শহর স্পেশাল ট্রাফিক গার্ডের ওসি পদে নিয়োগ করা হয়েছে সুভাষ মণ্ডলকে। এছাড়া মহিলা পুলিশ কর্মীদের ক্ষেত্রেও হয়েছে গুরুত্বপূর্ণ বদলি। বারাসত মহিলা থানার লেডি সাব-ইনসপেক্টর কুসুমিতা সাঁপুইকে দেগঙ্গা থানায় পাঠানো হল। আর দেগঙ্গা থেকে সালমা বেগমকে আনা হল বারাসত মহিলা থানায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ