Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শতবর্ষে ভূপেন হাজারিকা

‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’— ভূপেন হাজারিকার কণ্ঠে এই কালজয়ী গান সঙ্গীতপ্রেমীদের হৃদয় জুড়ে রয়েছে। শিল্পীকে স্বতন্ত্র করে তুলেছে ভিন্নধারার বহু গান।

শতবর্ষে ভূপেন হাজারিকা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’— ভূপেন হাজারিকার কণ্ঠে এই কালজয়ী গান সঙ্গীতপ্রেমীদের হৃদয় জুড়ে রয়েছে। শিল্পীকে স্বতন্ত্র করে তুলেছে ভিন্নধারার বহু গান। সম্প্রতি ভারতরত্ন এই শিল্পীর জন্ম শতবর্ষের সূচনা হল আশুতোষ বার্থ সেন্টেনারি অডিটোরিয়ামে। অসমের সাংস্কৃতিক সঞ্চালকালয়, ভক্তিরাম গ্রুপের সহযোগিতায় শিল্পীকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন পূর্ণদাস বাউল। ভূপেন হাজারিকার দুই বাদ্যযন্ত্রকার গৌড় পাল ও সরোজ বরুয়াকে সম্মান জ্ঞাপন করা হয়। লোপামুদ্রা মিত্র শোনান ‘ও গঙ্গা...।’ শ্রীকান্ত আচার্য ‘মানুষ মানুষের জন্য’ গেয়ে শোনান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ