সমালোচনায় বিদ্ধ হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। না, অভিনয়ের জন্য নয়। ঠোঁটে ও মুখে অস্ত্রোপচার করে চেহারা বদলে ফেলার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তর চর্চা চলছে। কয়েকমাস আগে মুক্তি পেয়েছে ‘দ্য রয়্যালস’ সিরিজটি। সেখানে ভূমির ঠোঁট নিয়ে কম আলোচনা হয়নি! এই চর্চায় ক্ষুব্ধ ও বিরক্ত অভিনেত্রী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এমন একটি সময়ে রয়েছি, যেখানে প্রত্যেকে নিজেকে সুন্দর দেখানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন।’ অর্থাৎ তিনি অস্ত্রোপচারের পক্ষেই মত দিয়েছেন। তাঁর সংযোজন, ‘এই বিষয়ে এত কথা কেন হচ্ছে, বুঝতে পারছি না। অপ্রয়োজনীয় আলোচনা।’



