Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোটের মুখে ইস্তফা ৭ আপ বিধায়কের

ভোটের মুখে ইস্তফা ৭ আপ বিধায়কের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। তার ঠিক আগে বড় ধাক্কা আম আদমি পার্টির (আপ)। অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে ইস্তফা দিলেন একসঙ্গে সাত বিধায়ক। উল্লেখযোগ্য বিষয় হল, এই সাতজনের কাউকেই এবার ভোটে লড়ার টিকিট দেয়নি আপ শীর্ষ নেতৃত্ব। ভোটের ঠিক মুখে পদত্যাগ করে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে দল তথা পার্টি সুপ্রিমো কেজরিওয়ালকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা।
Advertisement
ইস্তফা দেওয়া এই সাত আপ বিধায়ক হলেন নরেশ যাদব (মেহরৌলি), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাকেশ ঋষি (জনকপুরী), মদনলাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর), ভাবনা গৌড় (পালম), বি এস জুন (বিজওয়াসান)। 
পালমের বিধায়ক ভাবনা তাঁর ইস্তফাপত্রে পার্টি সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন, ‘আপনার উপর আস্থা হারিয়ে ফেলেছি।’ মেহরৌলির বিধায়ক নরেশ যাদবকে প্রথমে প্রার্থী করা হয়েছিল। কিন্তু কোরানের অবমাননা মামলায় ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত করে দু’বছরের সাজা শোনায় পাঞ্জাবের একটি আদালত। তারপরই প্রার্থী তালিকায় তাঁর নাম কাটা পড়ে। মেহরৌলি আসনে মহেন্দর চৌধুরীকে প্রার্থী করা হয়। ইস্তফাপত্রে নরেশ লিখেছেন, সততার যে নীতিকে সামনে রেখে আপ তৈরি হয়েছিল, বর্তমানে তা থেকে বহু দূরে সরে গিয়েছে দল। দুর্নীতি দমনে প্রতিশ্রুতি পূরণ না করে আদতে দুর্নীতিতেই ডুবে গিয়েছে পার্টি। ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার এদিন ইস্তফা দেওয়ার পর এক্স হ্যান্ডলে লিখেছেন, আন্না আজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন চলাকালীন তিনি আপে যোগ দিয়েছিলেন। তাঁর আশা ছিল, দলিত ও বাল্মীকি সম্প্রদায়ের মানুষ সামাজিক ন্যায়বিচার পাবেন। কিন্তু আপ শীর্ষ নেতৃত্ব এবিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। দুর্নীতি ও স্বজনপোষণ ইস্যুতে আপ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ইস্তফা দেওয়া জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষিও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ