Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফায় এক বহুতলের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম সুতীর্থ হোড় (৫৮)। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বেলা পৌঁনে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিস জানতে পেরেছে, বছরখানেক আগে সুতীর্থবাবুর স্ত্রী প্রয়াত হন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সুতীর্থবাবুর মেয়ে বেঙ্গালুরুতে কর্মরতা। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিস জানিয়েছে, এদিন সুতীর্থবাবু প্রথমে তাঁর ভাড়া বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও কারণে তা না করে তিনি কেয়ারটেকারের চোখ ফাঁকি দিয়ে সটান চলে যান ওই বহুতলের উপরে। শেষে আটতলা থেকে ঝাঁপ দেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ