নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাত পোহালেই নৈহাটির ন’জন প্রার্থীর ভাগ্য পরীক্ষার ফল। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ত্রিস্তর নিরাপত্তার মধ্য দিয়ে ২১টি টেবিলে সকাল আটটায় ভোট গোনা শুরু হবে। গোনা হবে দশ রাউন্ড। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম গোনা শুরু হবে। অবজার্ভারদের পছন্দমতো ভিভিপ্যাট চেকিং হবে। নৈহাটি বিধানসভার পরবর্তী বিধায়ক কে হবেন, তা দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
Advertisement
নৈহাটি স্টেডিয়ামে ভোট গণনা নিয়ে বিরোধীদের প্রথমে খুবই আপত্তি ছিল। কিন্তু নির্বাচন কমিশন সেই আপত্তিকে গুরুত্ব দেয়নি। যাতে কোনও অভিযোগ না ওঠে, তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়াম চত্বরে। সেখানেই হয়েছে স্ট্রংরুম। দিনে দুবার করে স্ট্রংরুম পরিদর্শন করছেন রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অফিসাররা। সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
নৈহাটি বিধানসভায় ১ লক্ষ ৯৩ হাজারের বেশি ভোটার রয়েছে। যার মধ্যে উপ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪.৩৮ শতাংশ, অর্থাৎ ১ লক্ষ ২২ হাজার ভোটার। মোট প্রার্থীর সংখ্যা নয়। গণনা কর্মী ছাড়াও প্রত্যেকটি টেবিলে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট থাকবেন। কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। থাকবেন অবজার্ভার। গণনা কেন্দ্রের মধ্যে এবং বাইরের দু’টি স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রথম স্তরে থাকবেন বারাকপুর পুলিস কমিশনারেটের সশস্ত্র পুলিসকর্মী।