Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভর্তি নিয়ে সমস্যা, স্কুলে বিক্ষোভ  

ভর্তি নিয়ে সমস্যা, স্কুলে বিক্ষোভ
 
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণিতে নয়, পড়ুয়াদের হাইস্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে। এই দাবিতে শুক্রবার সকালে ডোমজুড়ের গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু অভিভাবক। পরে ডোমজুড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এতদিন ওই স্কুলের প্রাথমিক বিভাগে প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। পঞ্চম শ্রেণির পঠনপাঠন হতো হাইস্কুলে। চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অভিভাবকদের ডেকে জানিয়ে দেওয়া হতো কীভাবে হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি করতে হবে। অভিভাবকদের দাবি, এবার বলা হচ্ছে, হাইস্কুলে নয়, প্রাইমারি স্কুলেই ভর্তি করতে হবে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের। এদিন স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। এ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘যে সব স্কুলে প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক, দুটি ক্ষেত্রেই পঞ্চম শ্রেণি রয়েছে, সেখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এক্ষেত্রে অভিভাবকরা তাঁদের পছন্দের সেকশনে ভর্তি করতে পারবেন।’
Advertisement
সম্পর্কিত সংবাদ