Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ৭৯টি মোবাইল ফিরিয়ে দিল পুলিস

বহরমপুরে ৭৯টি মোবাইল ফিরিয়ে দিল পুলিস
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর থানার পুলিস শনিবার ৭৯টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল। শখের স্মার্টফোন হারিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন এই সমস্ত ব্যক্তিরা। আইইএমআই নম্বর দিয়ে সার্চ করে লোকেশন ট্র্যাক করে ওই সমস্ত মোবাইল উদ্ধার করেছে পুলিস।
Advertisement
গত তিনমাসে থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই সমস্ত মোবাইল উদ্ধার হয়েছে। এর বেশিরভাগই বেশ দামী। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুব খুশি প্রকৃত মালিকরা।
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, হারিয়ে যাওয়া মোবাইলের সমস্ত অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। বেশিরভাগ মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। নতুন বছরেই আমরা প্রায় ৭৯টি মোবাইল ফিরিয়ে দিলাম। এদিন বহরমপুর থানায় মোবাইল নিতে আসা এক যুবতী বলেন, শখের মোবাইলটা ফিরে পাব ভাবিনি। পুলিসকে অনেক ধন্যবাদ।
Advertisement
সম্পর্কিত সংবাদ