Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল

বহরমপুরে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় এই প্রথমবার ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমির আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হল এই উৎসব। শনি ও রবিবার দু’দিনের এই শাস্ত্রীয় সংগীতের উৎসবে অংশ নেবেন ন’জন বিশিষ্ট বাদ্যযন্ত্রশিল্পী। এদিন রবীন্দ্রসদন মঞ্চে অনুষ্ঠান উদ্বোধনে এসে পণ্ডিত দেবজ্যোতি বসু বলেন, মুর্শিদাবাদ জেলায় খুব ভালো শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য আছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগে একসময় এই ধরনের অনুষ্ঠান হতো। বিভিন্ন জেলা থেকে গিয়ে কলকাতার অনুষ্ঠান সফল করেন শিল্পীরা। তাই জেলায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন খুব ভালো হয়েছে। সাংস্কৃতিক পরিবেশ ভালো হলে অপরাধমূলক কাজের পরিসংখ্যান কমে। 
Advertisement
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসাক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা প্রথমবার এই জেলায় ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করলাম। দু’দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। সরোদ, তবলা, সেতারের মূর্ছনা উপভোগ করবেন বহরমপুর তথা এই জেলার সংস্কৃতিপ্রেমী মানুষ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ