Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙচুর, হামলার ঘটনায় গ্রেপ্তার ১

ভাঙচুর, হামলার ঘটনায় গ্রেপ্তার ১
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষবরণের রাতে রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া অঞ্চলে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছিল। প্রায় এক সপ্তাহ বাদে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিস। তাঁর নাম প্রিন্স জনক। তাঁকে রানিয়া থেকেই রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতকে বারইপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনায় এখনও অনেকেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ