নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের গোড়া থেকে একেবারে আনকোরা নতুন শীত-পোশাক আনল ভি-মার্ট। তাদের দাবি, নতুন প্রজন্ম তো বটেই, সব বয়সিদেরই পছন্দ হবে পোশাকগুলি। ফ্যাশনের দিকটি মাথায় রেখে যেমন আনা হয়েছে সোয়েটশার্ট, তেমনই থাকছে বুম্বার জ্যাকেট, লং কোর্ট বা নয়নাভিরাম কার্ডিগান। রংদার এই পোশাকগুলিতে সবচেয়ে ভালো কাঁচামাল ব্যবহার করা হয়েছে, যেখানে কোনোভাবেই শৈত্যের সঙ্গে আপস করা হয়নি, দাবি সংস্থাটির। ফলে পোশাকগুলি শীতে অত্যন্ত আরামদায়ক। সংস্থাটি জানিয়েছে, শীতপোশাকের সঙ্গে কার্গো বা জগার্স-এর মানানসই পোশাকও রাখা হয়েছে ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে। ভি-মার্টে পোশাকের দাম শুরু ১৯৯ টাকা থেকে।



