Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারের আশ্বাস 

বেহাল মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারের আশ্বাস 
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সকালে সূতির মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। এছাড়াও এদিনের পরিদর্শনে ছিলেন সূতি ২ ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী, বিএমওএইচ শামিম সম্রাট সহ স্বাস্থ্যকর্তারা। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথাও বলেন। পরিদর্শন শেষে হাসপাতালটির সংস্কার করা হবে বলে জানান সভাধিপতি। পাশাপাশি হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সাধারণ মানুষকে এবিষয়ে সচেতন হওয়ারও পরামর্শ দেন। স্বাস্থ্যকেন্দ্রটিতে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। হাসপাতালটির সংস্কার  করা হলে সূতি, বীরভূম সহ ঝাড়খণ্ডের একাংশের মানুষ উপকৃত হবে।
Advertisement
জেলা সভাধিপতি বলেন, হাসপাতালটি পরিদর্শন করেছি। মহিলা ও প্রসূতি বিভাগে কিছু কাজ করার প্রয়োজন রয়েছে সেগুলো করা হবে। যেটা বিশেষ ভাবে লক্ষণীয় গোটা হাসপাতাল চত্বর ও দেওয়ালজুড়ে থুতু, পান ও গুটকার পিক ও নোংরা ফেলা হয়েছে। সরকারি সম্পত্তি আমাদের সকলের,তা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।
সূতি ২ব্লকের মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি বহু পুরনো হওয়ায় দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। মেঝের সিমেন্টের উঠে গিয়ে, ময়লা জমে অপরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়াও শৌচালয় সহ প্রয়োজনীয় রোগীদের ঘরগুলো সংস্কার করা প্রয়োজন। বিষয়টি জানতে পেরেই হাসপাতালটির খোঁজ খবর নিতে আসেন সভাধিপতি। হাসপাতালটি ৩০ বেডের হলেও রোগীর চাপে ৭৫টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে প্রতিদিন গড়ে ৩০০ রোগী আসে। বর্ষাকালে সর্দি-জ্বর ও মশা-মাছি বাহিত রোগের প্রাদুর্ভাব ঘটলে রোগীর সংখ্যাদ্বিগুণ হয়ে যায়। 
বিএমওএইচ বলেন, হাসপাতালটির সংস্কার জরুরি, সেটাই সভাধিপতি ও বিডিও সাহেব পরিদর্শন করেন। ছোট সংস্কারগুলো হয়ে গেলেই সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে। তারপর হাসপাতালযে বা যারা নোংরা ও অপরিষ্কার করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ