Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভালো কাজে প্রধান, উপ প্রধানদের পুরস্কার

ভালো কাজে প্রধান, উপ প্রধানদের পুরস্কার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: নিজের এলাকায় বিশেষ কাজের জন্য এই প্রথম সেরা প্রধান, উপপ্রধানদের বাছাই করল বালুরঘাট ব্লক প্রশাসন। ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা প্রধান পতিরাম, বোয়ালদার ও অমৃতখণ্ডের। সেরা উপপ্রধান হয়েছেন ডাঙ্গা, ভাটপাড়া ও বোল্লা গ্রাম পঞ্চায়েত থেকে। পাশাপাশি বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত অফিসের নানা স্তরে কর্মীদের পুরস্কৃত করেছেন বিডিও। মূলত, বিশেষ ও নতুন ধরনের উন্নয়মূলক কাজ এবং জনসংযোগের উপর ভিত্তি করেই ২০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
Advertisement
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সম্বল ঝা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যরা।
বিডিও বলেন, সবাইকে কাজে উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হল।  প্রথমবার ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। এধরনের উদ্যোগ চলতেই থাকবে।
অরূপ সরকারের কথায়,অনেক প্রধান ও উপপ্রধান কিছু বিশেষ কাজ করেছেন। পুরস্কার দেওয়ার ফলে ভালো কাজ করার উৎসাহ অনেক বাড়বে। আবার সরকারি কাজে গতিও আসবে। নিরপেক্ষভাবে বিচার করেই এই পুরস্কার দেওয়া হয়েছে। 
এবিষয়ে পতিরামের সেরা প্রধান পার্থ ঘোষ, বোয়ালদারের দীপক মাহাতো ও অমৃতখণ্ডের দেবদূত বর্মন বলেন, আমরা নিজের নিজের এলাকায় উন্নতির জন্য নানা ধরনের কাজ করেছি। আজকের এই পুরস্কার আমাদের উৎসাহিত করবে। 
ব্লক প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট ব্লকে ১১ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে পতিরামের প্রধানের উদ্যোগে দমকল কেন্দ্র, শব বহনকারী টোটো সহ নানা কাজ হয়েছে। বোয়ালদার পঞ্চায়েত অফিসে সোলার সিস্টেম বসানো থেকে নানা কাজে সরকারি কর্মীর মতো ভূমিকা নিয়েছিলেন প্রধান। অন্যদিকে, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান জনসংযোগে একধাপ এগিয়ে থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। কর্মপদ্ধতি, বিচক্ষণতা, জনসংযোগ ও উন্নয়নের দিক বিচার করেই ওই সেরাদের নাম ঘোষণা করেছেন বিডিও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ