নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার রায় বাহাদুর রোডে এক বাড়ির জানালা ভেঙে চুরির ঘটনায় বাইপাস সংলগ্ন এলাকা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম আনন্দ পাটোয়া। সে প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙা রোডের বাসিন্দা। ধৃতের কাছ থেকে ৬০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার ডাকাতি দমন শাখার আধিকারিকরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। ১১ অক্টোবর বেহালা থানা এলাকার একটি বাড়ির পিছন দিকের জানালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। তদন্তে নেমে করিম মোল্লা নামে এক
Advertisement
যুবককে গ্রেপ্তার করেছিল পুলিস। ওই যুবক জেরায় জানায়, চুরি যাওয়া জিনিসপত্র আনন্দকে বিক্রি করে
দেয় সে। এরপরেই আনন্দকে পাকড়াও করে পুলিস।
দেয় সে। এরপরেই আনন্দকে পাকড়াও করে পুলিস।



