নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭.৬ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল বেহালা থানার পুলিস। ধৃতের নাম বৈদ্যনাথ বৈরাগী। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। মঙ্গলবার দুপুরে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে প্রথমে আটক করেন ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ডের এক এএসআই। তল্লাশি চালালে তার কাছ থেকে মেলে ওই পরিমাণ গাঁজা। এরপর তাকে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিস। ধৃতকে আজ বুধবার আলিপুর আদালতে তোলার কথা।



