Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ১

ভগবানগোলা থানার কালুখালি মমতাজনগরে বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিনাজউদ্দিন শেখ। ধৃতকে সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।

ভগবানগোলায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ১
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা থানার কালুখালি মমতাজনগরে বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিনাজউদ্দিন শেখ। ধৃতকে সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পিছন থেকে মনিরুল শেখের(৩০) মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির ছাদে পাওয়া যায় যুবকের মোবাইল। মৃতের পরিবার প্রথম থেকেই দাবি করে আসছিল মনিরুলকে অন্যত্র খুন করে বাড়ির পিছনে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে মৃতের পরিবার কালুখালির বাসিন্দা ঠিকাদার মিনাজউদ্দিনের নামে থানায় খুনের অভিযোগ দায়ের করে। রবিবার রাতে অভিযুক্তকে ভগবানগোলা থেকে পুলিস গ্রেপ্তার করে। মৃতের দাদা শরিফ শেখ বলেন, মিনাজউদ্দিনের কাছে ভাই টাকা পেত। সেই টাকা চাওয়া নিয়ে ঝামেলা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, মিনাজউদ্দিন ভাইকে খুন করেছে। পুলিস প্রথমে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করলেও পরে গ্রেপ্তার করতে বাধ্য হয়। অভিযুক্তের ছেলে জিশান শেখ বলেন, বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। টাকা পাওয়ার গল্পটা সাজানো। পুলিসি তদন্তে সঠিক তথ্য উঠে আসবে। এক পুলিস আধিকারিক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ