নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভদ্রেশ্বর থেকে রহস্যজনকভাবে দুই স্কুল ছাত্র নিখোঁজ। পুলিস সূত্রে জানা গিয়েছে, একজন দশম ও অন্যজন অষ্টম শ্রেণির ছাত্র। দু’জনেই এক স্কুলে পড়াশোনা করে। বৃহস্পতিবার তাদের স্কুলের পরীক্ষা শেষ হয়। তারপর তারা আর বাড়ি ফিরে যায়নি। দু’জনের মধ্যে একজন পিসির বাড়িতে থেকে পড়াশোনা করে। ঘটনার জেরে দুই পরিবারেই উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সমস্ত জায়গায় নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।



