Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাবদিঘি নিয়ে গণকনভেনশন

ভাবদিঘি নিয়ে গণকনভেনশন
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আরামবাগ মহকুমার ভাবদিঘিকে বাঁচিয়েই রেলপথ তৈরির পক্ষে সওয়াল করা হল গণকনভেনশনে। রবিবার চুঁচুড়ার কামারপাড়ায় ভাবদিঘি বাচাঁও সহযোগী মঞ্চের তরফে ওই গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। সেখানে গোটা জেলা থেকে সমাজের বিভিন্নস্তরের মানুষ অংশ নিয়েছিলেন। গণকনভেনশনে ভাবদিঘির জলজ পরিবেশ থেকে স্থানীয় মানুষের জীবনজীবিকায় ভাবদিঘির ভূমিকা সহ নানা প্রসঙ্গ উঠে আসে। শেষপর্যন্ত নাগরিক কনভেনশনে ভাবদিঘিকে বাঁচিয়েই রেলপথ তৈরির পক্ষে প্রস্তাব নেওয়া হয়। এদিন ভাবদিঘি বাঁচাও সহযোগী মঞ্চের কর্তা গৌতম সরকার বলেন, তথ্যচিত্রের মাধ্যমে ভাবদিঘির আর্থসামাজিক ও পরিবেশগত বাস্তবতা আমরা তুলে ধরব।
Advertisement
সম্পর্কিত সংবাদ