Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি পেশ করে হাতানো হয় টাকা, ধৃতের জামিন খারিজ  

ভুয়ো নথি পেশ করে হাতানো হয় টাকা, ধৃতের জামিন খারিজ  
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের  লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে ধরা পড়েন রিন্টুকুমার সাহা। শনিবার তাঁর জামিনের আর্জি বাতিল করে দিল আদালত। মালদহের গাজোল থেকে ধৃত ওই ব্যক্তিকে এদিন কলকাতার নগর দায়রার বিশেষ আদালতে হাজির করা হয়।
Advertisement
মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু তাঁর জামিনে জোরালো আপত্তি জানান। তাঁর অভিযোগ, জাল নথিপত্র দিয়ে ইমারতি দ্রব্য সরবরাহকারী ওই ব্যক্তি দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। বাজেয়াপ্ত নথি থেকে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পরিমাণ কোটি টাকার উপর চলে গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে একটি ‘চক্র’ জড়িত রয়েছে। তাদের খোঁজ চলছে। পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া নথিপত্র খতিয়ে দেখছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অন্যদিকে, ধৃতের তরফে এদিন আদালতে দাবি করা হয়, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। উভয়পক্ষেব বক্তব্য শোনার পর বিচারক জামিন নাকচ করে দিয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি তদন্তের স্বার্থে ধৃতকে জেলে গিয়ে জেরা করার আর্জিও মঞ্জুর করেন।                                                                        
সম্পর্কিত সংবাদ