Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাড়া বাড়ির শৌচাগারে মিলল গড়িয়ার ব্যক্তির দেহ

ভাড়া বাড়ির শৌচাগারে মিলল গড়িয়ার ব্যক্তির দেহ
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিস। বুধবার বিকেলে এই ঘটনায় ফুলবাড়ির পূর্ব ধনতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মহম্মদ ওয়াজেদ আলি নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন ওই ব্যক্তি। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌমেন্দুনারায়ণ মজুমদার(৫৫)। তাঁর বাড়ি কলকাতায় গড়িয়ায়। কয়েকমাস ধরে  তিনি ফুলবাড়ির একটি নার্সিংহোমে কাজে যোগ দেন।
Advertisement
নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি কাজে যাননি। এদিন সকালে কাজে না যাওয়ায় নার্সিংহোমের তরফে তাঁর খোঁজ শুরু হয়। বাড়ির মালিক মহম্মদ ওয়াজেদ আলির সঙ্গে নার্সিংহোমের থেকে যোগাযোগ করে সৌমেন্দুনারায়ণ মজুমদারের খোঁজ করা হয়। তারপর নার্সিংহোমের কর্মীদের নিয়ে বাড়ির মালিক সৌমেন্দুর ঘরের যান বাড়ির মালিক। দেখা যায়, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বাড়ির মালিক বলেন, ১৩ জানুয়ারি থেকে তিনি এখানে ভাড়া রয়েছেন। একাই থাকতেন। নার্সিংহোমের কর্মীদের সঙ্গে নিয়ে এসে দেখি ঘরের দরজা বন্ধ। পুলিস দরজা কেটে দেখে, শৌচাগারের   মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে সৌমেন্দুবাবু। পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গিয়েছেন। ময়নাতদন্তের জন্য পুলিস মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে  পাঠয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ