Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় উদ্ধার ১০০ বোতল ফেনসিডিল

বাগদায় উদ্ধার ১০০ বোতল ফেনসিডিল
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে ফেনসিডিল পাচারের আগে পুলিসের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম অভিজিৎ হালদার (৪১)। শনিবার রাতে বাগদা থানার পুলিস স্থানীয় লক্ষ্মীপুর গ্রামে নিজের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিস। ধৃত অভিজিতের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় দীর্ঘদিন ধরে চোরাপথে পাচার কাজে যুক্ত ছিল সে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তার বাড়িতে হানা দেয়। তল্লাশি করতেই ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। ধৃতকে রবিবার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ