Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় বাইক দুর্ঘটনায় মৃত ১

বাগদায় বাইক দুর্ঘটনায় মৃত ১
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বাগদায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সাগরপুরের ওই বাসিন্দার নাম সঞ্জয় বিশ্বাস (৪২)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুরুলিয়া বাজার সংলগ্ন এলাকায়, বয়রা-বাগদা সড়কে। জানা গিয়েছে, এদিন রাতে নিজের হোটেল বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন সঞ্জয়। তখন উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর বাইকের। ঘটনায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ