দক্ষিণ দিনাজপুর জেলায় বেটিং অ্যাপ চক্র। বালুরঘাট ও গঙ্গারামপুরে রাতভর অভিযান চালাল পুলিশ। সেই অভিযানে এক শিক্ষকের বাড়ি ও তার শ্বশুরবাড়ি থেকে মোট ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে বালুরঘাটে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিস সুপার চিন্ময় মিত্তাল ও গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য।



