Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্গতদের পাশে

লাগাতার বৃষ্টি। তার জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব। ভেসে গিয়েছে প্রায় হাজারটি গ্রাম। এই আবহে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির তারকারা।

দুর্গতদের পাশে
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লাগাতার বৃষ্টি। তার জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব। ভেসে গিয়েছে প্রায় হাজারটি গ্রাম। এই আবহে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির তারকারা। ভিকি কৌশল, ভূমি পেডনেকর, সোনু সুদের মতো একাধিক বলিউড তারকা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোনুর টিম ইতিমধ্যে সাহায্যের জন্য পাঞ্জাবে পৌঁছেছে বলে খবর। এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন অভিনেতা সঞ্জয় দত্ত। কেবল বলি তারকারাই নন, পাঞ্জাবের ভূমিপুত্ররাও দুর্দিনে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ১০ টি গ্রাম দত্তক নেওয়ার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন তিনি। তাঁর টিম উদ্ধার কাজেও হাত লাগিয়েছে। অভিনেতা অ্যামি বির্ক প্রায় ২০০টি দুর্গতদের পরিবারের দায়িlত্ব নেওয়ার কথা জানিয়েছেন। অভিনেত্রী সোনম বাজওয়াও দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ