রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংবর্ধনা অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা ঘটে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন ক্রিকেটপ্রেমীর মৃত্যু হয়। যার ফলে বিতর্ক শুরু হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না ঘটে তারই জন্য বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ, শনিবার বিসিসিআইয়ের তরফে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যাঁরা এই ধরণের পদপিষ্ট ঘটনা এড়ানো নিয়ে বেশ কিছু নীতি বা নির্দেশিকা তৈরি করবে। একই সঙ্গে আইপিএল ট্রফি জয়ের পর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বেশ কিছু গাইডলাইনও তৈরি করতে পরে বিসিসিআইয়ের গঠন করা এই কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত জানাবেন কমিটির সদস্যরা। এই বিশেষ কমিটিতে রাখা হয়েছে, দেবজিৎ সাইকিয়া, প্রভতেজ সিং ভাটিয়া ও রাজীব শুক্লাকে।



