Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

দুর্ঘটনার কবলে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের ১১টি বগি, মৃত ১, জখম ৭

ফের ট্রেন দুর্ঘটনা। আজ, রবিবার সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ ও‌ড়িশার নীরগুন্ডি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ১২২৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস

দুর্ঘটনার কবলে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের ১১টি বগি, মৃত ১, জখম ৭
  • ৩০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

কটক, ৩০ মার্চ: ফের ট্রেন দুর্ঘটনা। আজ, রবিবার সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ ওড়িশার নীরগুন্ডি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ১২২৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেনের ১১টি বগি। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

Advertisement

বিকেলে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এই দুর্ঘটনার ফলে একজনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ৭। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনার মুহূর্তে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের গতি ছিল খুবই কম। তাই বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে ফের একটি রেল দুর্ঘটনা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে মোদি সরকারকে। এই জমানায় ট্রেনে যাত্রী সুরক্ষা নেই বলে বিরোধীরা যে দাবি করেন, তা সত্যতা প্রমাণিত হচ্ছে। এমনটাই মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, রেললাইনে কোনও গন্ডগোল ছিল। সেই কারণে প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তার অভিঘাতেই পর পর আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।

দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি থেকে যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র জানিয়েছেন, ‘ আজ, রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আমরা সেই খবর পেয়েছি। ঘটনাস্থলে আরও একটি ট্রেন পাঠানো হয়েছে। রেলের আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ