Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাদাখে সর্বোচ্চ ও শীতলতম ম্যারাথনে বাংলার ঋত্বিক দাস

লাদাখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ ‘প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন’। যাকে উচ্চতম ও শীতলতম ম্যারাথন হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

লাদাখে সর্বোচ্চ ও শীতলতম ম্যারাথনে বাংলার ঋত্বিক দাস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাদাখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ ‘প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন’। যাকে উচ্চতম ও শীতলতম ম্যারাথন হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। ভারতের প্রাক্তন আইস হকি খেলোয়াড় চম্বা সেতানের উদ্যোগে এবং ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করা হয় গত ২৫ ফেব্রুয়ারি। ১৫ হাজার ফুট উচ্চতায়, মাইনাস ১৫-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দৌড়ে অংশ নেন দেশ ও বিদেশের বহু প্রতিযোগী। বাংলা থেকে এই ম্যারাথনে অংশ নেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম কর্তা ঋত্বিক দাস। অংশগ্রহণকারীদের পদক দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঋত্বিকবাবু টেলিফোনে জানান, ভয়ংকর শীতে দৌড়ানো সত্যিই চ্যালেঞ্জের। এই ক্রীড়ানুষ্ঠান শুধু প্রদর্শনী নয়, পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এই উদ্যোগ শক্তিশালী মাধ্যম হতে পারে। এভাবে ক্রীড়ার সঙ্গে পরিবেশগত বিষয়কে যুক্ত করে বাস্তুসংস্থানের বার্তা দিতে পারেন বাংলায় ম্যারাথনের উদ্যোক্তারা। এক্ষেত্রে সুন্দরবন, জঙ্গলমহল বা উত্তরবঙ্গের জেলাগুলিতে এমন ম্যারাথনের আয়োজন করা যেতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ