Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাঙালি, সেই কারণেই তামিলনাড়ুতে মৃতদেহ দাহ করতে দিল না প্রশাসন

বাঙালি, সেই কারণেই তামিলনাড়ুতে মৃতদেহ দাহ করতে দিল না প্রশাসন
  • ২২ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

বাঙালি হওয়ার কারণে ভিন রাজ্যে দাহ করতে দেওয়া হল না মৃতদেহ। মৃতের নাম নীলমণি ঘোষ। বাড়ি উত্তর ২৪ পরগনার টাকির ১ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, দীর্ঘ ১২ বছর ধরে তামিলনাড়ুতেই কাজ করতেন নীলমণি ঘোষ। কয়েকদিন আগে কাজ করতে গিয়ে পড়ে যান তিনি। তাঁর মাথায় আঘাত লাগে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় নীলমণির। মৃত্যুর পর বাঙালি হওয়ায় দাহ কাজ করতে বাধা দেয় তামিলনাড়ুর প্রশাসন। গতকাল, বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ পৌঁছয় টাকির বাড়িতে। তারপরেই মৃতদেহ দাহ করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ