Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাংলা অপেরার উপস্থাপনা

বাংলা অপেরা’ নাট্যদলের দু’বছর পূর্তি হল সদ্য। সেই উপলক্ষ্যে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত হয়েছিল এক মনোরম অনুষ্ঠান

বাংলা অপেরার উপস্থাপনা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘বাংলা অপেরা’ নাট্যদলের দু’বছর পূর্তি হল সদ্য। সেই উপলক্ষ্যে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত হয়েছিল এক মনোরম অনুষ্ঠান। ভাস্কর মুখোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হয় ‘কথা ছিল হেঁটে যাব ছায়াপথ’ শীর্ষক একটি নাট্য প্রযোজনা। পরিচালনার পাশাপাশি ভাস্করের অভিনয়েও দক্ষতার ছাপ স্পষ্ট। তৈমুর লংয়ের নাতি জ্যোতির্বিজ্ঞানী উলুগ বেগ মির্জার চরিত্রে তিনি সাবলীল। সমসাময়িক অন্যান্য চরিত্রে দলের অন্যান্য সদস্যদের পারফরম্যান্স নজর কাড়ে। আলো, লাইভ মিউজিক, মেকআপ, পোশাক— সবদিক থেকেই এই প্রযোজনার প্রশংসা প্রাপ্য। তবে সবথেকে উল্লেখযোগ্য নাটকের ডিজাইন। অত্যন্ত সুচারুভঙ্গিতে দৃশ্য নির্মাণ করেছেন পরিচালক। এদিন দর্শকাসনে ছিল চাঁদের হাট। দেবশংকর হালদার, বিভাস চক্রবর্তী, দেবাশিস রায়, নাট্যকার চন্দন সেন, পার্থ ভৌমিক, কুণাল ঘোষের মতো একাধিক ব্যক্তিত্ব। তাঁদের পুরস্কৃতও করা হয় মঞ্চে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ