Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন নীলম মীনা। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার। রাজ্যে পালাবদলের পর মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে আসীন হয়েছেন।

বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন নীলম মীনা। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার। রাজ্যে পালাবদলের পর মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে আসীন হয়েছেন। ফলে ফাঁকাই ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের পদটি। ওই গুরুত্বপূর্ণ পদটি কাকে দেওয়া হবে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। অবশেষে আজ, সোমবার দুপুরে জানা যায়, এই পদের দায়িত্ব দেওয়া হচ্ছে নীলম মীনাকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি রাহুল শর্মা স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাবেন নীলম। খুব শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নেবেন তিনি।

Advertisement

বর্তমানে নীলম রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২৮ বছরেরও বেশি সময় ধরে তিনি সামলেছেন প্রশাসনিক দায়িত্ব। চলতি বছরের বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নিরাপত্তার খাতিরে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল ভোটকেন্দ্রগুলি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টিতে কড়া নজরদারির জন্য খোলা হয়েছিল কন্ট্রোল রুমও। তারই দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ