Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

বেগুসরাই গণধর্ষণ, ‘হাত বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন বউদিকে উদ্ধার করি’, দাবি নির্যাতিতার ননদের

গণধর্ষণের পর মহিলার গোপনাঙ্গে কাঠ, পাথর এমনকি বুলেটও। বিহারের বেগুসরাইয়ে গৃহবধূর উপর নারকীয় অত্যাচারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

বেগুসরাই গণধর্ষণ, ‘হাত বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন বউদিকে উদ্ধার করি’, দাবি নির্যাতিতার ননদের
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: গণধর্ষণের পর মহিলার গোপনাঙ্গে কাঠ, পাথর এমনকি বুলেটও। বিহারের বেগুসরাইয়ে গৃহবধূর উপর নারকীয় অত্যাচারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। ভয়াবহ সেই রাতের কথা ভুলতে পারছেন না নির্যাতিতার পরিবারের সদস্যরাও। অন্যদিকে শুক্রবার নির্যাতিতার পরিবার অভিযোগ তুলেছে, আগেও মহিলাকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। সেসময় পুলিশের সাহায্য পাননি তাঁরা। 

Advertisement

নির্যাতিতার ননদ জানিয়েছেন, ঘটনার দিন (১১জুন) মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়ার শব্দে ঘুম ভেঙেছিল। দরজা খোলার জন্য চিৎকার করছিলেন ভিতরে বন্দি নির্যাতিতার স্বামী। দরজা খুলে দাদাকে মুক্ত করেন। পরে দাদার সঙ্গে বৌদিকে খুঁজতে বের হন। শৌচাগারের কাছে হাত বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন ওই গৃহবধূকে খুঁজে পাওয়া যায়। পোশাক ছিল অবিন্যস্ত। মুখে গোঁজা ছিল কাপড়। নির্যাতিতার দেহ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানিয়েছে পরিবার। 
অন্যদিকে ঘটনার তদন্তে ডিএসপির নেতৃত্বাধীন একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বিহার পুলিশ। রামু মাহাত, সুরজ কুমার, নীতিশ কুমার ও দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ