জলপাইগুড়িতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সঙ্গে কনকনে হাওয়া বইছে। তারই মধ্যে এসআইআর শুনানিতে আসতে হয়েছে ৭০ বছরের বৃদ্ধকে। তিনি মোহিতনগরের বাসিন্দা দিলীপ রায়। ভিক্ষাবৃত্তি করে দিন চলে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে জলপাইগুড়ির ইন্দিরা কলোনিতে শুনানিকেন্দ্রে এসে ঠকঠক করে কাঁপছেন তিনি। বললেন, ভিক্ষাবৃত্তি না করলে খাওয়া জোটে না। কিন্তু নথিপত্র নিয়ে হয়রানির শিকার হয়ে তাঁকে ঘুরতে হচ্ছে শুনানিকেন্দ্রে। ফলে কীভাবে পেটের ভাত জুটবে, তা জানেন না তিনি।



