Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যাসাগর সেতু সংস্কার, ৮০০ অস্থায়ী হোমগার্ড নিয়োগে ছাড়পত্র

বিদ্যাসাগর সেতু সংস্কার, ৮০০ অস্থায়ী হোমগার্ড নিয়োগে ছাড়পত্র
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যাসাগর সেতুর সংস্কার ও মেরামতির পরিপ্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিতে ৮০০ হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিসের পাঠানো প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ছাড়পত্র কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মার হাতে এসেছে বলে জানা গিয়েছে। এই হোমগার্ড নিয়োগের জন্য ব্যয় হবে ৯ কোটি টাকার একটু বেশি। 
Advertisement
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বিদ্যাসাগর সেতুর সংস্কার ও মেরামতির কাজ শুরু হলে, কলকাতা শহরের একটা বড় অংশজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে। তাই যান নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিসকর্মী প্রয়োজন। সেকথা মাথায় রেখেই কলকাতা পুলিসের পক্ষ থেকে নবান্নে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল। তাতেই সম্মতি দিল নবান্ন।
সম্পর্কিত সংবাদ