Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিডিওর বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ

বিডিওর বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: কোচবিহার-২ এর বিডিও বিরুদ্ধে এবার জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানলেন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সদস্যরা। এরআগে একই অভিযোগ তুলে শাসকদলের পঞ্চায়েত সমিতির একদল কর্মাধ্যক্ষ বিডিওর বিরুদ্ধে জেলাশাসকের কাছে নালিশ জানিয়েছিলেন।  কোচবিহার-২ এর বিডিও বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, বিডিও পঞ্চায়েত সমিতির কাজকর্ম নিজের ইচ্ছেমতো করছেন। স্থায়ী কমিটিকে অন্ধকারে রেখে অ্যাকশন প্ল্যান, টেন্ডারের ক্ষেত্রে একনায়কতন্ত্র চালাচ্ছেন। পছন্দের ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দিচ্ছেন। ঠিকাদার পছন্দ  না হলে টেন্ডারই বাতিল করছেন। শুক্রবার দুপুরে পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যরা জেলাশাসকের দপ্তরে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানান।  কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা  বিরোধী দল নেতা কমলা রায় বলেন, বিডিও নির্বাচিত সদস্যদের কাউকে কিছু না বলে দিনের পর দিন নানা অনৈতিক কাজ করে যাচ্ছেন। সম্প্রতি অফিসের বেশ কিছু খাতা ও কাগজপত্র, পুরোনো মেশিন, কম্পিউটার রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। টেন্ডারেও দুর্নীতি হচ্ছে। আমার জেলাশাসকের অফিসে লিখিত অভিযোগ জানালাম। 
Advertisement
অভিযোগের জবাবে কোচবিহার-২ এর বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমার বিরুদ্ধে জেলাশাসকের কাছে কে কী অভিযোগ করেছেন তা আমি জানি না। যেখানে অভিযোগ জানানো হয়েছে সেখান থেকে কোনও তথ্য জানতে চাইলে জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ