Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়দিন উদযাপনে মিও আমোরে

বড়দিন উদযাপনে মিও আমোরে
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনের জন্য কেক কেনার সংস্কৃতি বাঙালির বহু বছরের। এদিকে শীতকাল জুড়েই যেহেতু উৎসবের আবহ, তারই উদযাপনে এগিয়ে এসেছে কেক প্রস্তুতকারক সংস্থা মিও আমোরে। ক্রেতাদের জন্য‌ তারা এবার ডিসেম্বর জুড়ে যে আয়োজন করেছে, তার নাম ‘সারামাস ক্রিসমাস’। ইতিমধ্যেই দোকানগুলি যেমন ক্রিসমাসের সাজে সেজে উঠেছে, তেমনই আলাদা কাউন্টার খুলে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে বড়দিনের কেকের। এবার মোট ১১ রকমের ক্রিসমাস কেকের সম্ভার রেখেছে মিও আমোরে। তার মধ্যে নবতম সংযোজন আইরিশ ক্রিসমাস কেক। সঙ্গে থাকছে রিচ ফ্রুট কেক, বাটার কেক, ডান্ডি কেকের মতো জনপ্রিয় কেকগুলি। সংস্থার কর্তাদের কথায়, এখন মিও আমরের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে এই কেক না কিনলে বড়দিনের সেলিব্রেশন অসম্পূর্ণ থেকে যায়। এবারও কেকগুলিতে কোনোভাবেই গুমণানের সঙ্গে আপস করা হয়নি, দাবি কর্তাদের। একেবারে সাধ্যের মধ্যে সেরা কেকটি তাঁরা যাতে ক্রেতাদের হাতে তুলে দিতে পারেন, সেই চেষ্টা করা হয়েছে। এবার ক্রিসমাসে আনা হয়েছে ‘জয় বক্স’, যেখানে কচিকাঁচারা একেবারে বিনামূল্যে ছোট্ট খেলনা পেতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ