Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

বিধানসভায় পানের পিক, ক্ষুব্ধ স্পিকার

বিধানসভা ভবনের ভিতরেই পান মশলা খেয়ে থুতু ফেলেছিলেন উত্তরপ্রদেশের এক এমএলএ। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে তাই বিধায়কদের এবিষয়ে সতর্ক করলেন স্পিকার সতীশ মাহানা।

বিধানসভায় পানের পিক, ক্ষুব্ধ স্পিকার
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: বিধানসভা ভবনের ভিতরেই পান মশলা খেয়ে থুতু ফেলেছিলেন উত্তরপ্রদেশের এক এমএলএ। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে তাই বিধায়কদের এবিষয়ে সতর্ক করলেন স্পিকার সতীশ মাহানা। তিনি জানান, খবর পাওয়ার পর নিজে সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার করিয়েছেন। তবে লোকলজ্জার হাত থেকে বাঁচাতে অভিযুক্তের নাম প্রকাশ করেননি। ক্ষুব্ধ স্পিকার বলেন, ‘আজ সকালে আমি জানতে পারি, বিধানসভার এক সদস্য পান মশলা খেয়ে ভিতরে থুতু ফেলেছেন। নিজে গিয়ে সেই জায়গা পরিষ্কার করিয়েছি। ভিডিওতে ওই বিধায়ককে স্পষ্ট দেখেছি। কিন্তু আমি কাউকে অপদস্থ করতে চাই না। তাই কারুর নাম নিচ্ছি না। তবে প্রত্যেক সদস্যের কাছে আমার আর্জি, ভবিষ্যতে কাউকে এমন কাজ করতে দেখলে বাধা দেবেন। বিধানসভা ভবন পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ